প্রবাসীরা আমাদের শক্তি,তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি-সিসিক মেয়র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

প্রবাসীরা আমাদের শক্তি,তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি-সিসিক মেয়র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৯:৫২:২৬ পূর্বাহ্ন

প্রবাসীরা আমাদের শক্তি,তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি-সিসিক মেয়র

ছবি: সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রবাসীরা আমাদের শক্তি। তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি। প্রবাসীদের আক্লান্ত পরিশ্রমের ফলে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে। সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ওয়ানস্টপ সেবা প্রদানের জন্য সিলেট সিটি কর্পোরেশনে একটি এনআরবি সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের যেকোন প্রয়োজনে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এ সেল গঠন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত প্রবাসীদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। 

তিনি আরও বলেন, ‘আমি আদর্শিক ভাবে একজন বঙ্গবন্ধুর সৈনিক। তবে মেয়র হিসেবে আমি সবার। আমাকে সিলেটবাসী তাদের সেবক হিসেবে নির্বাচিত আমি দলমতে উর্দ্বে সবার কল্যাণে কাজ করে যাচ্ছি’। সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে সিসিক। গ্রীণ, ক্লিন ও স্মার্ট সিলেট গঠন করাই আমাদের উদ্দেশ্য। আমার মেয়াদের মধ্যে সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে নির্মাণ করবো। 

নগর ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ইউকের সভাপতি ওলি খান, সহ সভাপতি জামাল উদ্দিন, মঈনউদ্দি, বিসিএর কেন্টের সভাপতি এমকে জামান জুয়েল, চ্যানেল এস প্রতিনিধি মঈনউদ্দিন মঞ্জু, সিরাজ উদ্দিন তরফদার, বাহী মতিন, কামরুন্নাহার সুমা, ডা. মোহাম্মদ শাহ নেওয়াজ, মোঃ শাহজাহান প্রমুখ। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ