সকলের সহযোগিতায় সুনামগঞ্জ শহরকে একটি সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলবো-নবাগত পুলিশ সুপার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সকলের সহযোগিতায় সুনামগঞ্জ শহরকে একটি সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলবো-নবাগত পুলিশ সুপার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:০৭:২১ পূর্বাহ্ন

সকলের সহযোগিতায় সুনামগঞ্জ শহরকে একটি সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলবো-নবাগত পুলিশ সুপার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জে মাদক ও চোরাচালান বন্ধে সংকল্প ব্যক্ত করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার এমএন মুর্শেদ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অবস্থানে রয়েছে। সুনামগঞ্জ জেলায় যে সমস্যা গুলো রয়েছে সবার সহযোগিতায় এর সমাধান করা হবে। বিশেষ করে চোরাচালান নিয়ন্ত্রণে আনতে পুলিশ বদ্ধপরিকর।চোরাচালানের স্পট সনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।  সিলেট থেকে চোরাচালান পণ্য উদ্ধার হলে সুনামগঞ্জ থেকেও হবে। আমরা ঢেলে সাজাবো। যাতে চোরাচালান গ্রুপকে নিস্ক্রিয় করে দেয়া যায়।

আমি সুনামগঞ্জে মাদক ও ইভটিজিং মুক্ত করতে চাই। এটিকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দমন করা হবে।

পুলিশ সুপার বলেন, আমি খালি হাতে এসেছি, সুনামগঞ্জ থেকে যেদিন যাবো ইনশাআল্লাহ খালি হাতেই যাবো। যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পিচপা হবো না। সমস্যা থাকবে, বাধা থাকবে তবে এর সমাধানের পথও খুঁজতে হবে। আমি সকলের সহযোগিতায় সুনামগঞ্জ শহরকে একটি সুন্দর নিরাপদ আইনশৃঙ্খলায় অত্যান্ত ভালো জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ শহরের ট্রাফিক সমস্যা নিয়ে বলেন,ট্রাফিকজ্যাম নিরসনে পৌরসভার মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান সহযোগিতায় একটি বাসযোগ্য ট্রাফিকব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে। ট্রাফিক বিভাগের কোনো ত্রুটি থাকলে সেটিও দেখা হবে। রাস্তার উপর কোনো দোকান বসতে দেয়া হবে না। ব্যবসায়িদের বসার বিকল্প ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবো। 

শিশু অপহরণ বিষয়ে তিনি বলেন, ইদানীংকালে শিশু অপহরণের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারিত হচ্ছে। কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে জেলাবাসীকে আহ্বান জানান তিনি। ফেইসবুক পেইজ বা ওয়েব পোর্টালে গুজব ছড়ানো হলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন  নবাগত এই পুলিশ কর্মকর্তা। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)  রাজন কুমার দাস প্রমুখ।

এসময় জেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী