পুলিশি বাঁধা উপেক্ষা করেও রাজপথ ছাড়ছেন না শাবি শিক্ষার্থীরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

পুলিশি বাঁধা উপেক্ষা করেও রাজপথ ছাড়ছেন না শাবি শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:২৩:৩৩ পূর্বাহ্ন

পুলিশি বাঁধা উপেক্ষা করেও রাজপথ ছাড়ছেন না শাবি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


সরকারি চাকরিতে ৫৬% কোটা সংস্কারের এক দফা দাবিতে পুলিশি বাঁধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় ক্যাম্পাসের গোলচত্বরে জড় হতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রধান  সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।  মিছিলটি নিয়ে প্রধান ফটকে গেলে পুলিশ বাঁধার সৃষ্টি করে। কিন্তু শিক্ষার্থীরা বাঁধা উপেক্ষা করে  সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান করে ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন। পরে বিকেল পাঁচটায় "বাংলা ব্লকেড" অবস্থান কর্মসূচী থেকে সরে এসে রাস্তা থেকে অবরোধ তুলে নেন তারা।

এদিকে বিক্ষোভ চলাকালীন ‘কোটা না মেধা, মেধা মেধা’, 'আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'মেধা হত্যার অপর নাম, কোটা প্রথার জয়গান', 'মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানে না', 'চলছে দাবি চলবে, কোটার শিকড় জ্বলবে' ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানান। পরে আন্দোলন শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।

কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি- সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরণের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ