বিয়ানীবাজারে বন্যার কারণে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ব্যাহত পাঠদান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বিয়ানীবাজারে বন্যার কারণে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ব্যাহত পাঠদান

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০২:১৭:৩৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে বন্যার কারণে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ব্যাহত পাঠদান

ছবি: নিজস্ব


বিয়ানীবাজারে বন্যার কারণে ৩২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। তাছাড়া প্রাথমিকে ১১টিসহ আর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, বন্যার পানি নেমে গেলে এসব প্রতিষ্ঠানে আবারও পাঠদান শুরু হবে।

জানা গেছে, উজান থেকে ঢল নেমে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েন। একইসাথে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়ে। এরমধ্যে প্রশাসন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যা আশ্রয় কেন্দ্র চালু করেছে। গত কয়েক দিন ধরে কখনও দিনে, আবার কখনও রাতে হালকা বৃষ্টিপাত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না বরং স্থিতিশীল রয়েছে।

শিহাব উদ্দিন, ফাতেহা বেগম, নাজমা বেগম, রফিক মিয়া ও রূপন দাস নামে একাধিক অভিভাবক জানান, বানের পানিতে বসতবাড়ি, রাস্তাঘাট ও স্কুল-কলেজ পানিতে তলিয়ে যাওয়ায় সন্তানদের স্কুল-কলেজে যেতে পারছে না। বন্যা দীর্ঘমেয়াদি হলেও তাদের সন্তানদের স্বাভাবিক পাঠদান ব্যবস্থা ব্যাহত হবে।

স্কুল শিক্ষক শাকির আহমদ জানান, বন্যায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে আসার রাস্তা তলিয়ে যাওয়ায় বাচ্ছারা বিদ্যালয়ে আসতে পারছেন না৷ প্রাকৃতিক এমন দুর্যোগে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান ও মো. রোমান মিয়া জানান, ২৬ জুন মাধ্যমিক ও ৩ জুলাই প্রাথমিক বিদ্যায়লগুলো খুলেছে। কিন্তু বন্যার কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হয়নি।এতে করে মাধ্যমিক স্তরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত রাখা হয়েছে বলে জানান তারা।

তারা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো উপজেলাজুড়ে সকল প্রতিষ্ঠানে পুরোদমে শিক্ষা ও পাঠদান কার্যক্রম শুরু হবে।



জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ