বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে রফিক আহমদের মতবিনিময়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে রফিক আহমদের মতবিনিময়

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৩:৩০:১৩ পূর্বাহ্ন

বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে রফিক আহমদের মতবিনিময়

ছবি : নিজস্ব


বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদ বলেছেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই মা, মাটি ও মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। দূর্যোগ-দূর্বিপাকে মানুষের কঠিন সময়ে বোয়ালজুড় ইউনিয়নের জনসাধারণ আমাকে সব সময় কাছে পেয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১১ টায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাজী রফিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব নিদর্শন দেখা যায় আমাদের বোয়ালজুড় ইউনিয়নে। অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করা, একটি অত্যাধুনিক ইউনিয়ন বিনির্মাণ, আত্মনির্ভরশীল, স্বনির্ভর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে জীবনের পড়ন্ত বিকেলে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে আমি প্রার্থী হয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী রফিক আহমদ বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমার আস্থা রয়েছে৷ আশা করি তারা আগামী ২৭ জুলাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবেন।

বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ