গোয়াইনঘাট বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাট বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৫:৩১:২৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাট বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/২০২৪-২০২৫ মৌসুমে উফশী রোপাআমন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার (ডিএপি ও এমওপি) বিতরণ করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।

শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন মাঠে উক্ত সার ও বীজ বিতরণ করা হয়। গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ইমরান আহমদ এমপি বলেন, সরকার উৎপাদন বৃদ্ধির জন্য সারাদেশে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির পরিচালনায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, এম নিজাম উদ্দিন, গোলাম রব্বানী সুমন, শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ