গোয়াইনঘাটে বন্যাপরবর্তী ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কার ও উন্নয়নে সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে বন্যাপরবর্তী ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কার ও উন্নয়নে সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৫:৫৬:০৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যাপরবর্তী ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কার ও উন্নয়নে সভা

ছবি : নিজস্ব


গোয়াইনঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কার ও উন্নয়ন বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  ইমরান আহমদ এমপি।

এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ,  নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নজরুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রফিকুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মিনহাজ উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এম নিজাম উদ্দিন,গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  গোলাম রব্বানী সুমন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ