মৌলভীবাজারে সিটিটিসির অভিযানে ৬ কেজি বিস্ফোরক ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ AM

মৌলভীবাজারে সিটিটিসির অভিযানে ৬ কেজি বিস্ফোরক ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ০৮:২৩:৩০ AM

মৌলভীবাজারে সিটিটিসির অভিযানে ৬ কেজি বিস্ফোরক ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত


আটককৃত জঙ্গীদের নিয়ে মৌলভীবাজারে  দিনভর অভিযান চালিয়েছে সিটিটিসি ইউনিট। অভিযানে জঙ্গীদের দেখানো তথ্যানুযায়ী কালা পাহাড়ের মাটির নীচ থেকে ৬ কেজি বিস্ফোরক ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এ কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান এই তথ্য জানান। এর আগে গত সোমবার আটককৃত ১৭ জঙ্গীর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা, বড় বড় কয়েকটি দা, ৯৫টি ডিটোনেটর পাওয়া গেছে।

প্রেস ব্রিফিং এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার নাজমুল হোসেন,  মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক প্রমুখ।

এদিকে গত শনিবার (১২ জুলাই)  নারী পুরুষ মিলে ১০ জঙ্গী ও তাঁদের সাথে থাকা ৩ শিশু এবং সোমবার সিএনজি অটোরিকশা চালক ও স্থানীয়দের কাছে ১৭ জন আটক হয়। দুই দিনে ২৭ জন জঙ্গী আটক হয়েছেন। ১৭জনকে আজই ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।


এম সি



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন