সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আটক: হাকিম চৌধুরীর নিন্দা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আটক: হাকিম চৌধুরীর নিন্দা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আটক: হাকিম চৌধুরীর নিন্দা

ছবি : নিজস্ব


সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদকে আটকের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান  সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

শুক্রবার (১২ জুলাই) এক বিবৃতিতে বলেন,  জাতীয়তাবাদী দল – বিএনপি’কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে এই সরকার, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জনগণের মৌলিক অধিকার আদায় করতে রাজপথের আন্দোলন করতে গিয়ে এই পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে।

শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করে প্রতিনিয়ত জেলে প্রেরণ করার মত হিংসাত্মক ভূমিকা পালনের  করে আসছে তারই ধারাবাহিকতায় সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ কে গ্রেফতার করা হয়েছে।  তিনি অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ