কোটা বি রো ধী মিছিল-স্লোগানে উ ত্তা ল শাবি, নতুন কর্মসূচি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

কোটা বি রো ধী মিছিল-স্লোগানে উ ত্তা ল শাবি, নতুন কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১১:৩০:২১ পূর্বাহ্ন

কোটা বি রো ধী মিছিল-স্লোগানে উ ত্তা ল শাবি, নতুন কর্মসূচি

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনের আজ শুক্রবারের কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা সাতটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোটাবিরোধী শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। এসময় তারা ক্যাম্পাসের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করেন। মশাল মিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থান নিতে দেখা গেছে।

মশাল মিছিলে শিক্ষার্থীরা, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন', 'হুমকি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না', 'বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না', 'বুলেট দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না', 'মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না', 'দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না' ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে আন্দোলনের শাবি সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছি। এতে এসএসসি পরীক্ষার্থী ও রোগীদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু গতকাল পুলিশ হঠাৎ আমাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। তবে যত বাধাই আসুক আমাদের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।

নতুন কর্মসূচি নিয়ে তিনি বলেন, আগামীকাল শনিবার সমন্বয়কদের নিয়ে অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক রয়েছে৷ আমরা এখন জেলা-উপজেলায় আন্দোলনের জন্য প্রতিনিধি বাছাই করবো। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে।

এরআগে বৃহস্পতিবার(১১ জুলাই) পঞ্চম দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে গেলে শিক্ষার্থীদের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পুরো এলাকাজুড়ে পুলিশ এবং পুলিশের বিশেষ টিম সিআরটি অবস্থান নেয়।

এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিটি হলো-সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম (সর্বোচ্চ ৫ শতাংশ) পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ