ভাষাকে বুকে ধারণের কারণেই অসংখ্য সাহিত্যিক জন্ম নিচ্ছে : প্রতিমন্ত্রী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ভাষাকে বুকে ধারণের কারণেই অসংখ্য সাহিত্যিক জন্ম নিচ্ছে : প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১১:৫২:৩৪ পূর্বাহ্ন

ভাষাকে বুকে ধারণের কারণেই অসংখ্য সাহিত্যিক জন্ম নিচ্ছে : প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একটি জাতির মাতৃভাষাকে ধ্বংস করলে তাঁরা আর সমৃদ্ধি লাভ করতে পারে না। বাংলা ভাষাকে বুকে ধারণ করার কারণেই দেশে অসংখ্য কবি-সাহিত্যিক-সাংবাদিক জন্ম নিচ্ছে।

সিলেটে জেলা পরিষদ মিলতায়তনে শুক্রবার (১২ জুলাই) সাহিত্যসন্ধি (নতুনত্বের সন্ধানে) আয়োজিত সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, গুণীজনকে সম্মান ও শ্রদ্ধা করা মহত্বের লক্ষণ। গুরুজনকে সম্মান ও ভক্তি করলে নিজেরাও সম্মানিত হওয়া যায়। সাহিত্যসন্ধি (নতুনত্বের সন্ধানে) সংগঠনের জন্মলগ্ন থেকে যাঁরা আছেন ও সংগঠনের কার্যক্রম ধরে রেখেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, গুণীজনের অবদানকে স্বীকৃতি দেওয়া সবার কর্তব্য। সাহিত্য উৎসব আয়োজনের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এরফলে ভবিষ্যতের  প্রতিভা বিকাশিত হবে এবং  সিলেটের  সাহিত্য-সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে তিনি সাধ্য অনুযাযী  সাহিত্য-সংস্কৃতি কেন্দ্রিক সংগঠনের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটে লেখক ও সংস্কৃতি প্রেমীদের মেলবন্ধনের লক্ষ্যে সাহিত্যসন্ধি (নতুনত্বের সন্ধানে) এ সাহিত্য উৎসবের আয়োজন করছে। এতে সংবর্ধনা প্রদান করা হয় ভাস্কর সাহিত্য পত্রিকার সম্পাদক কবি পুলিন রায়, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি কবি, ছড়াকার ও কণ্ঠশিল্পী এনায়েত হাসান মানিক এবং বাংলাদেশ পয়েটস ক্লাবের সভাপতি কবি ও সংগঠক মোস্তাফিজুর রহমান চৌধুরীকে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ