শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৬:৪৭:২৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

ছবি: সংগৃহীত


সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হন শিক্ষার্থীরা।

পরে সেখান থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি এককিলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়।

পরে ক্যাম্পাসের গোলচত্বরে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এরপর মশাল জ্বালিয়ে প্রধান সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময়ে কোটা বাতিলের দাবিতে ‘কোটা না মেধা? মেধা মেধা, আপোস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানে না, চলছে দাবি চলবে, কোটার শিকড় জ্বলবে’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু গতকাল দেশের বিভিন্ন স্থানে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বাঁধা দেয় এবং লাঠিচার্জ করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হোক। পাশাপাশি যত বাঁধাই আসুক আমাদের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ