প্রবাসীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন-শফিক চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

প্রবাসীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন-শফিক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৭:৩৫:০৩ পূর্বাহ্ন

প্রবাসীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন-শফিক চৌধুরী

ছবি: সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বিপদ আপদে যে প্রতিবেশী সহযোগিতার জন্য পাশে দাঁড়ায়, হাত বাড়ায় সেই হচ্ছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী। এই বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি প্রবাসীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন। তারা সকল দূর্যোগে-ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে থাকেন।

তিনি শুক্রবার (১২ জুলাই) বিকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরশ আলীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন। তিনি প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। সেই সাথে সিলেট বিভাগের বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রান ও অর্থ বরাদ্দ দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মুকদ্দুস আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকনসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ