কমলগঞ্জে যা ব জ্জী বন সাজাপ্রাপ্ত আসামি গ্রে ফ তা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

কমলগঞ্জে যা ব জ্জী বন সাজাপ্রাপ্ত আসামি গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে যা ব জ্জী বন সাজাপ্রাপ্ত আসামি গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ছমির মিয়া কমলগঞ্জ থানাধীন ০১ নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

গতকাল রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। 

উল্লেখ্য, ২০১১ সালের কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে রাগ করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে বাবা ছমির মিয়া। 

সেসময় শিশুর মা রবি বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

দীর্ঘ বারো বছর পর শিশু হত্যার এই ঘটনায় বিজ্ঞ আদালত খুনি বাবা ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম,পিপিএম (বার) নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে গতকাল রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ