আমনের মাঠে সবুজের বদলে থৈ থৈ করছে সাদা পানি,কৃষকরা রয়েছেন দুশ্চিন্তায়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

আমনের মাঠে সবুজের বদলে থৈ থৈ করছে সাদা পানি,কৃষকরা রয়েছেন দুশ্চিন্তায়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০১:২৮:২৩ পূর্বাহ্ন

আমনের মাঠে সবুজের বদলে থৈ থৈ করছে সাদা পানি,কৃষকরা রয়েছেন দুশ্চিন্তায়

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিন দফা বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি, অবাকাঠামো সহ ক্ষয়ক্ষতির চিত্র বিস্তর।

এদিকে গত বুধবার ভারতের চেরাপুঞ্জি ও স্থানীয়ভাবে বৃষ্টিতে চতুর্থ দফা বন্যার পানি বেশি বৃদ্ধি না পেলেও উপজেলার নিম্মাঞ্চল ও হাওরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।ডুবেছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ রাস্তাঘাট।গত দুইদিন পানি বৃদ্ধি ধীরগতি হলেও গতকাল ছিল অপরিবর্তিত।আজকে থেকে কিছুটা পানি কমা শুরু হয়েছে।স্থানীয়ভাবেও বৃষ্টি কম হচ্ছে।কিন্তু উপজেলার পাঁচ থেকে ছয়টি ইউনিয়নের আমনের বীজতলা চতুর্থ দফা বন্যার পানিতে তলিয়ে রয়েছে। বর্তমানেও বীজতলার উপরে কোমর সমান পানি রয়েছে।

তৃতীয় দফা বন্যার পানি কমতে শুরু করায় অনেকে বীজতলা প্রস্তুত সহ বীজ তলায় বীজ বুঁনেছেন।কোন কোন কৃষকের ঘরে আবার বন্যার পানি চলে আসায় ধানের জালা পড়ে রয়েছে।

অনেক কৃষক আবার বীজতলা প্রস্তুত এর জন্য অপেক্ষা করছেন। আষাঢ় মাস শেষ হতে চলেছে আর মাত্র ২ দিন বাকি।

আষাঢ় মাসে নববর্ষার শীতল স্পর্শে ধরণীকে শান্ত, শীতল ও শুদ্ধ করতে বর্ষা আসে আমাদের মাঝে। খাল-বিল, নদী-নালা, পুকুর, ডোবা ভরে ওঠে নতুন জোয়ারে। গাছপালা ধুয়ে মুছে সবুজ প্রকৃতি মন ভালো করে দেয় প্রতিটি বাঙালির। সাথে আমাদের কৃষি কাজে নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা।কিন্তু বর্তমানে তার বাস্তব চরিত্র উল্টো।

এ বছর পুরো আষাঢ় মাসটাই কৃষকদের অলস সময় কাটাতে হয়েছে।প্রকৃতির বৈরী আচরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে ঋতুতেও পরিবর্তন এসেছে।যখন কৃষকরা আমন ধানের বীজতলা প্রস্তুত ও আমন রোপনে ব্যস্ত থাকার কথা,কৃষকদের হা হৈ শব্দে মাঠ মুখরিত থাকে কিন্তু না এখনও কৃষকরা প্রধান সড়কের দাঁড়িয়ে বর্তমানে পানি কমার অপেক্ষায় রয়েছেন।অপেক্ষার প্রহর গুণছেন কৃষকরা কখন পানি নেমে যাবে তারা মাঠে নামবে।বর্তমান যে সময় পার হচ্ছে এই সময়ে বীজ তলায় বিভিন্ন জাতের কচি ধানের সবুজ চারা বাতাসে দোল খায়।

প্রধান সড়ক থেকে দাঁড়িয়ে দেখে,কৃষকের চোখ ও মন জুড়িয়ে যায় সবুজের হাতছানিতে।তার বদলে বীজ তলায় থৈ থৈ করছে সাদা পানি।কৃষকরা রয়েছেন দুশ্চিন্তায়।পানি তাড়াতাড়ি না নামলে আমন রোপনে দেরি হবে,আশানুরূপ ফলন হবে না,ভালো ফসল পাওয়া যাবে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এ বছর উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ১৭৮৩৩ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে।বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৯৪২ হেক্টর।এ পর্যন্ত ৪৫৫ হেক্টর অর্জন হয়েছে।উপজেলা কৃষি অফিস আরো জানায়,উপজেলার পশ্চিম আলীরগাঁও, পূর্ব আলীরগাঁও, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, মধ্যে জাফলং ও ফতেহপুর ইউনিয়নে বীজতলা অর্জন হয়ে গেছে।চতুর্থ দফা বন্যায় উপজেলার নন্দীরগাঁও তোয়াকুল,ডৌবাড়ী, রুস্তমপুর বিছনাকান্দি,সদর ও লেংগুড়া ইউনিয়ন কিছুটা নিচু হওয়ায় বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে।পানি নেমে গেলে বীজতলার লক্ষ্যমাত্রা অর্জন হয়ে যাবে বলে জানায় উপজেলা কৃষি অফিস।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,তিন দফা বন্যায় উপজেলায় ৯৪৪ হেক্টর জমির আউশ নষ্ট হয়েছে ভালো রয়েছে ৩২৮ হেক্টর জমি। আউশ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪,৫০০ হেক্টর জমি।আবাদ হয়েছে ১২৭২ হেক্টর জমি,যা লক্ষ্য মাত্রার চাইতে কম।

এদিকে চতুর্থ দফা বন্যায়,উপজেলা ৩০ হেক্টর বীজতলার চারা পানিতে নিমজ্জিত রয়েছে বলে জানা যায়।

সরেজমিনে ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়,বীজতলা প্রস্তুত ও বীজ বপনে তারা পানির কমার অপেক্ষায় রয়েছেন।পানি কমলেও বন্যা সহনশীল উফসী জাতের একান্ন বায়ান্ন ধান আর বীজ তলায় ফেলা যাবে না, সময় কমে গেছে বলে তারা জানান।স্বল্প মেয়াদী নতুন জাত ও স্হানীয় জাতের ধান আবাদ করবেন।

কৃষক ফয়জুর রহমান বলেন,মেঘ দিলেই পানি এসে যায়,খেয়াল ছিল ইরি জাতীয় কিছু ৬ কিয়ার জায়গায় ক্ষেত করবো।এখন দেখরাম পারবো না,তাই চিন্তা করছি স্থানীয় জাতের মেখরাজ লাগাইদিমু।

কৃষক আলাউদ্দিন বলেন,মাঠে থাকা উচু বিটায় দুই বস্তা ৫১ ও ৫২ জাতের ধান বাইন করছিলাম। এই বন্যায় বেশিরভাগ ইঁদুরে খেয়ে ফেলেছে।নতুন করে আবার চিন্তা কররাম, দেখি কিতা করা যায় পানি কমার অপেক্ষায়।

কৃষক আজির উদ্দিন বলেন,জমি ও বীজ প্রস্তুত ছিল,সকালে দেখি জমিতে পানি উঠে গেছে। ধানের জালা ঘরে রাখি দিছি।পানি যে হারে কমের ঘরে রাখা জালা আর কাজে আসবে বলে মনে হয় না।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ