গোয়াইনঘাটে পিকআপে পি ষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃ ত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে পিকআপে পি ষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃ ত্যু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৪:৩০:৩৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পিকআপে পি ষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃ ত্যু

ফাইল ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডি আই পিক-আপে পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের রহিম উদ্দিনের ছেলে জোবায়ের আহমদ (৮) আব্দুল মহল মাদ্রাসার ছাত্র।

শনিবার ( ১৩ জুলাই ) দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়িতে যাওয়ার পথে আলীরগাঁও প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সে আজও মাদ্রাসায় গিয়েছিল। মাদ্রাসা ছুটি হওয়ার পর গোয়াইনঘাট সারীঘাট প্রধান সড়কে মাদ্রাসার একটু সামনে রাস্তা পারাপারে অপরপ্রান্ত থেকে আসা ডি আই-পিক আপের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার প্রাণ যায়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক এনে মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতাহল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং পিকআপ জব্দ করা হয়েছে চালক পলাতক।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ