সিলেটে প্রায় ৪১ লাখ টাকার চিনি উ দ্ধা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সিলেটে প্রায় ৪১ লাখ টাকার চিনি উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৫:৫৩:৫৪ পূর্বাহ্ন

সিলেটে প্রায় ৪১ লাখ টাকার চিনি উ দ্ধা র

ছবি: সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমার থেকে ৪০ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকার ভারতীয় দুই ট্রাক চিনি উদ্ধার করেছ  মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার(১৩ জুলাই) ভোররাত ৩টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জলকরকান্দি এলাকা থেকে চিনি উদ্ধার করা হয়। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-  পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫) ও দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩)।

পুলিশ সূত্রে জানায়, শনিবার (১৩জুলাই) ভোররাত তিনটার দিকে মহানগর ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাইকারবারীকে আটক করে। এসময় আটককৃত দুজনের হেফাজত থেকে পুলিশ ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার  (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, আসামীর বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ