ছবি : নিজস্ব
টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এ অবস্থায় জেলার দেখার হাওরপাড়ের বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করেছে পূবালী ব্যাংক পিএলসি।
আজ শনিবার (১৩ জুলাই ) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরপাড়ের ইসলামপুর ও ছলিমপুর গ্রামের ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, লবন, ভোজ্য তেল, পিয়াজ, আলু বিতরণ করা হয়।
ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, পূবালী ব্যাংকর সিলেট পূর্বাঞ্চল ও প্রিন্সিপাল অফিসের প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।
পূবালী ব্যাংক সুনামগঞ্জের শাখা অপারেশন ম্যানেজার অতুল মৈত্রের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, বুয়েটের শিক্ষক সৈয়দ জামাল হোসেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান মোহাম্মদ মোশাহিদ উল্লাহ, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রধান ও সহকারী মহা ব্যবস্থাপক মো: মাহমুদুন নবী।
ত্রাণ নিতে জমিলা খাতুন বলেন, এই খাদ্য পাওয়ায় আমার অনেক উপকার হবে। চারিদিকে পানি থাকায় ঈদের পর থেকে আমার স্বামীর কোনও কাজ নেই। আমি এই খাদ্য সামগ্রি পাওয়ায় অনেক খুশি।
জৈন্তাবার্তা / জারা




