জগন্নাথপুরে সড়ক মেরামতের লক্ষে মতবিনিময় সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

জগন্নাথপুরে সড়ক মেরামতের লক্ষে মতবিনিময় সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৮:২৬:৩২ পূর্বাহ্ন

 জগন্নাথপুরে সড়ক মেরামতের লক্ষে মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর -কলকলিয়া-তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক মেরামতের লক্ষে এলাকাবাসীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বন্যায় বিধ্বস্ত জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর -কলকলিয়া -তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক ও ঝুকিপূর্ণ জগদীশপুর ব্রীজ এর সংস্কারকাজ করার লক্ষে উপজেলার কলকলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে ১২ জুলাই শুক্রবার বাদ জুম্মা স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজার প্রাঙ্গণে কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও যুবায়ের আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালিক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা,  কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লিয়াকত হোসেন অমৃত,হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল শাহজাহান মাহমুদ, মাওলানা মোঃ মতিউর রহমান, আলী আহমদ,সুজাদ মিয়া, ইজাজুর রহমান, শুয়েব আহমদ,মাজেদুর রহমান, জিয়াউর রহমান, আশিক মিয়া,শেখ সুজন, কলকলিয়া টেম্পু স্ট্যান্ড লেগুনা, সিএনজি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন এর উপ -কমিটির সহ-সভাপতি কবির মিয়া, কোষাধ্যক্ষ জিলু মিয়া, নূর আলী খা ও খায়রুল ইসলাম প্রমূখ।

এসময় বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত  জগন্নাথপুর-কলকলিয়া- তেলিকোনা(চন্ডিঢহর) সড়কের বিভিন্ন অংশের ভাঙ্গা-ছোড়া সংস্কার সহ ঝুকিপূর্ণ জগদীশপুর ব্রীজটিকে চলাচলের উপযোগী করে তুলতে এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ করা হবে। এবং জনসাধারণের দুর্ভোগ লাগবে এই সড়ক ও ব্রীজের পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি আলহাজ্ব এম এ মান্নান মহোদয় এর সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী