স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর, এমপি রনজিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর, এমপি রনজিত

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৯:১৫:২৬ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর, এমপি রনজিত

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের জামালগঞ্জ উপজেলা শাখার কর্মী সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারটায় উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মো: আত্তাব উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, জামালগঞ্জ উপজেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: জহিরুল হক তালুকদার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মো: দুলাল মিয়া, সায়েম পাঠান, জসিম উদ্দিন তালুকদার, রেজওয়ান আহম্মদ আলম, আলী আমজাদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধার চেতনার শক্তি।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অনুপ্রেরনায় জনগণের ভালবাসায় আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের এমপি মনোনিত করেছেন। দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলতে হবে। স্মাট বাংলাদেশ গড়তে বাংলাদেশ সরকার বদ্ধ পরিকর। তাই সকলকে আওয়ামীলীগের দলীয় পতাকা তলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তৃতীয় বারে আবারও বন্যা। মাননীয় প্রধানমন্ত্রী হাওরে মানুষের প্রতি আন্তরিক। তাই প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে