জৈন্তাপুরে ৫০ টাকার নিচে নেই কোন সবজী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

জৈন্তাপুরে ৫০ টাকার নিচে নেই কোন সবজী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৭:২৯:০২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫০ টাকার নিচে নেই কোন সবজী

ছবি : নিজস্ব


জৈন্তাপুরে সবজীর বাজারে রীতিমতো আগুন। সর্বনিম্ন ৫৫-৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোন প্রকার সবজী। এতে করে বিপাকে পড়েছে মধ্যবিত্ত থেকে নিম্ম আয়ের মানুষেরা।

সরজমিনে জৈন্তাপুর উপজেলা সদরে রবিবারের সাপ্তাহিক হাঁটে গিয়ে দেখা যায়, আষাঢ় শেষে শ্রাবন মাসের শুরুতে মৌসুমি সবজীর পসরা নিয়ে সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মৌসুমি সবজী হিসেবে এখন বাজারে কাচা পেঁপে, লতা,বেগুন,ডাটা শাক,করোলা,বেগুন,ধুন্দল,কঁচুর মুক্ষি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া,মুলা,শশা,চাল কুমড়া,ঢেঢ়শ সহ অন্যান্য সবজী।

প্রকারভেদে কেজিপ্রতি সবজীর দাম গেলো সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০-১৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এদিকে গতকাল শনিবার পর্যন্ত জৈন্তাপুর উপজেলায় কাঁচামরিচের কেজি প্রতি ৩০০ টাকা পর্যন্ত উঠলেও সিলেটের আড়ৎ গুলোতে মরিচের দাম মূল্য হ্রাস পাওয়ার খবরে বাজার কিছুটা গত দুইদিনের তুলনায় কম ছিলো।

জৈন্তাপুর পূর্ব বাজার হাঁটবারে গিয়ে দেখা প্রতিকেজি শশা ৭০-৮০ টাকা, ঢেঢ়স ৬০-৬৫ টাকা,চিচিঙ্গা ৬৫-৭০ টাকা, কচুর মুক্ষি ৬০ টাকা, করোলা ১০০ টাকা,বেগুন ৭০-৭৫, কাকরোল ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা লেবুর হালি ২০ টাকা,আলু ৬০,পুইশাক ৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে বিক্রেতাদের সাথে আলাপকালে তারা সিলেটের আড়ৎ এ বৃদ্ধির অজুহাত দেখান। অধিকাংশ ব্যবসায়ীরা জানান, আগের মত স্হানীয় ব্যবসায়ীদের এখন শহরে যেতে হয় না। বরং মধ্যস্বত্ত্বভোগী এক শ্রেণীর ভাসমান ব্যবসায়ী নিজস্ব গাড়ীতে করে বিভিন্ন সবজী নিয়ে উপজেলার প্রতিটা বাজার সকাল সময়ে  বিভিন্ন ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকেন। ব্যবসায়ীরা জানান ক্রমাগত সবজীর মূল্য বৃদ্ধিতে তারাও ব্যবসায় বিব্রতবোধ করেন।

তারা বলেন, আড়ৎ এ যোগাযোগ করা হলে তারা জানায়, গাড়ী ভাড়া বৃদ্ধি, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মত অজুহাত দেখান তারা।

রবিবার জৈন্তাপুর উপজেলা সদরে সাপ্তাহিক হাঁটে আসা সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বাজারের কোন মনিটরিং নেই। এটা অত্যান্ত দুঃখজনক। এভাবে লাগামহীন ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে মধ্যবিত্ত ও নিম্মআয়ের মানুষের বেঁচে থাকাটা আরো অনেক কষ্টসাধ্য হয়ে উঠবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ