ফাইনালে মেসির মায়ামি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ AM

ফাইনালে মেসির মায়ামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ১২:২৭:৫৬ PM

ফাইনালে মেসির মায়ামি

ছবি: সংগ্রহীত


মেসি যেন এক জাদুর নাম। যেখানে যাচ্ছেন সেখানেই সর্বেসর্বা হয়ে উঠছেন মুহূর্তেই। যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দেওয়ার পর শিরোপা অর্জনের জন্য এখন আর দরকার একটি জয়। তার দল ইন্টার মায়ামি পৌঁছে গেছে লিগস কাপের ফাইনালে। মেসি যোগ দেওয়ার পর যেন দলটা রীতিমতো আকাশে উড়ছে।


উড়ছেন একজন লিওনেল মেসিও। মায়ামিতে অভিষেকের পর টানা ছয় ম্যাচে যিনি গোল করার নজির গড়লেন। তার এই পারফরম্যান্সের সুবাদেই মায়ামি এখন শিরোপার খুব কাছে।


লিগস কাপের সেমিফাইনালে বুধবার সকালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। প্রথমার্ধে লিওনেল মেসি, জোসেফ মার্তিনেজ এবং জর্দি আলবা দলটির হয়ে জাল খুঁজে নেন। পরে ডেভিড রুইজ দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান। ফিলাডেলফিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আলেজান্দ্রো বেদোয়া।


পেনসিলভেনিয়ার চেস্টারে সুবারো পার্কে অনুষ্ঠিত ম্যাচটির তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি। সারহি ক্রিভ্তসভ থ্রু বল বাড়ান। ডক্সের ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ঢুকে সেটি ধরেই জালে জড়িয়ে দেন মার্তিনেজ।


এরপর মেজি জাদু ২০তম মিনিটে। ডিবক্সের অনেক বাইরে, প্রায় ৩০ মিটার দূর থেকে নেওয়ার বাঁ পায়ের শট জালে জড়ান তিনি। মায়ামিতে যোগ দেওয়ার পর ৬ ম্যাচে আর্জেন্টাইন তারকার গোল হলো ৯টি। আর মায়ামির এই ৬ ম্যাচে গোল হলো ২১টি।


প্রথমার্ধের যোগ করা সময়ে আলবা ব্যবধান ৩-০ করেন। নিজেদের অর্ধে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছিলেন রবার্ট টেইলর। সেন্টার সার্কেল থেকে তার বাড়ানো বল পান আলবা। বাম দিক দিয়ে বক্সে ঢুকে বা পায়ের শটে সাবেক বার্সেলোনা তারকা বল জালে জড়ান।


দ্বিতীয়ার্ধে ফিলাডেলফিয়া একটি গোল পরিশোধ করলেও রুইজের গোলে মায়ামি স্কোর লাইন ৪-১ করে। পরে এই ব্যবধান ধরে রেখেই বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে দলটি।


আগামী শনিবার শিরোপা নির্ধারনী ম্যাচে মেসিরা খেলবে ন্যাশভিলের বিপক্ষে। এদিন অপর সেমিফাইনালে যারা ২-০ গোলে হারিয়েছে মন্টেরিকে।


মায়ামি নিজেদের ইতিহাসে এই প্রথম কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠল। সেই সঙ্গে আগামী মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবার কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে খেলবে দলটি।

এস.ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত