কোম্পানীগঞ্জে বিজিবির ভ্যান -সিএনজি মুখোমুখি সং*ঘর্ষে আ হ ত ৪
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বিজিবির ভ্যান -সিএনজি মুখোমুখি সং*ঘর্ষে আ হ ত ৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৯:২৪:১৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বিজিবির ভ্যান -সিএনজি মুখোমুখি সং*ঘর্ষে আ হ ত ৪

ছবি : নিজস্ব


কোম্পানীগঞ্জ মহাসড়কে র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যান যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।রবিবার (১৪  জুলাই ) বিকেল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল নামক স্থানে  এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটমুখী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যান খাগাইল স্হানে পৌঁছালে যাত্রীবাহী সিলেট থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী সিএনজি  ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে। পরে সিএনজি যাত্রী ও বিজিবি এক সদস্য সহ আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক মিলন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যান সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে খাগাইল স্হানে একটি গাড়িকে ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে ভোলাগঞ্জে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আহত হয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের আবুল কাশেমের মেয়ে কেয়া আক্তার সিপা, কোম্পানীগঞ্জ গ্রামের মৃত ছোয়াব আলী মাস্টারের ছেলে আবুল লেইছ, সিএনজি চালক কাঁঠালবাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন ও বিজিবির সদস্য মাহমুদুল হক। তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যানের সাথে  যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে,  দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ