কানাইঘাটে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

কানাইঘাটে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা

সুজন চন্দ্র অনুপ, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১১:১৯:৩৮ পূর্বাহ্ন

কানাইঘাটে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা

ফাইল ছবি


সিলেটের কানাইঘাট উপজেলায় খালেদ আহমদ (১৩) নামে ৭ম শ্রেণির স্কুল শিক্ষার্থী ঘরের তীরের সাথে রশি প্যাঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৫টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের গৌরিপুর গ্রামে। সে নিহত খালেদ আহমদ (১৩) গৌরিপুআর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল আহাদের একমাত্র পুত্র এবং পৌরসভার আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার স্কুল ছুটির পর খালেদ আহমদ তার মা সুমি বেগমের সাথে বিকেলে বাড়িতে যায়। সোয়া ৫টার দিকে খালেদ আহমদকে খাওয়ার জন্য মা ও দাদী খোঁজাখুজি করার একপর্যায়ে বসত ঘরের ফটিক রুমে গিয়ে খালেদ আহমদকে তীরের রশির সাথে ঝুলে থাকতে দেখেন। সাথে সাথে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় রশি কেঁটে খালেদ আহমদকে দ্রæত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিক্ষার্থী খালেদ আহমদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ থানায় নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তবে কি কারনে ৭ম শ্রেণির ছাত্র খালেদ আহমদ আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি।

থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, স্কুল শিক্ষার্থী খালেদ আহমদ আত্মহত্যা করার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ পুলিশের হেফাজতে আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্কুল শিক্ষার্থী খালেদ আহমদের এমন মর্মান্তিক মৃত্যুতে তার মা সুমি বেগম বার বার মুর্চা যাচ্ছেন। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ