কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে হা ম লা র অভিযোগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে হা ম লা র অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে হা ম লা র অভিযোগ

ছবি: সংগৃহীত


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৪ জুলাই) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন: বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব ও গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম।

তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ সারা বাংলার মাটি, রাজাকারের ঘাঁটি, শাবিপ্রবির মাটি, রাজাকারের ঘাঁটি ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

পরে হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে মাঝপথে শাহপরাণ হলের সামনে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়।

এতে বিপরীত দিক থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহপরাণ হল থেকে একটি মিছিল বের করেন। তারা স্লোগান দেন ‘ তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি, আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই’।

হামলায় আহত শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিলাম। এর মধ্যে আমরা খবর পাই, মিছিলে আসতে আগ্রহী হলের কিছু ভাইকে ছাত্রলীগ আসতে বাধা দিচ্ছে। তাই আবাসিক ছাত্র হল অভিমুখে গেলে পথিমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মিছিলে বাধা দেয়। একপর্যায়ে তারা হামলা করে। 

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। সবার কাছে ভিডিও ফুটেজ আছে, তা দেখলেই বুঝা যাবে। বরং আমরা সড়কের পাশে গিয়ে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। পরে তা স্বাভাবিক হয়ে যায়। কেউ আহত হয়েছে কিনা, শিক্ষার্থীরা এমন কোনো বিষয়ে জানাননি।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ