জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ১০:৫৩:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে মাইশা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই)  দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

মাইশা উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোয়াপাড়া) গ্রামের খোকন মিয়ার মেয়ে। 

শিশুটির মামা ফুল মিয়া জানান, মাইশা তাঁর মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকত। রোববার দুপুর ২টার দিকে সে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তাঁর মা বাড়ির কাজ করছিলেন। হঠাৎ শিশুটি বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, পানিতে পড়া ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে