রাজনগরে খু ন ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

রাজনগরে খু ন ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি গ্রে প্তা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০১:৪৪:২৫ পূর্বাহ্ন

রাজনগরে খু ন ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি গ্রে প্তা র

ছবি: নিজস্ব


রাজনগরে খুন ও দস্যুতা মামলার পরোয়নাসহ একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।

রোববার ১৪ জুলাই রাজনগর থানার এএসআই ইলিয়াছ উদ্দিন সোহেল এর নেতৃত্বে পুলিশের একটি টিম াভিযান চালিয়ে জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর বাজার থেকে খুন ও দস্যুতা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহান উদ্দিনকে (৪০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জাহান উদ্দিন রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত ইন্তাজ মিয়ার ছেলে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত জাহান উদ্দিন জিআর ২৬২/১৯ (রাজঃ) এর খুন ও দস্যুতা মামলার পরোয়ানাভুক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতির প্রন্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ: