সিলেটে ছেলেধরা স*ন্দেহে প্রতিবন্ধীকে গ ণ ধো লা ই, আদালতে মা*মলা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সিলেটে ছেলেধরা স*ন্দেহে প্রতিবন্ধীকে গ ণ ধো লা ই, আদালতে মা*মলা

মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৭:১২:১৪ পূর্বাহ্ন

সিলেটে ছেলেধরা স*ন্দেহে প্রতিবন্ধীকে গ ণ ধো লা ই, আদালতে মা*মলা

ছবি : নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে আব্দুল মজিদ নামের বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে গণধোলাইয়ের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে সিলেটের গোলাপগঞ্জ আমলী আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মজিদের মা চানতেরা বিবি। মামলায় ২ জনের নামোল্লেখ সহ ২০ থেকে ৩০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেছেন।

জানা যায়, গত ৮ জুলাই রোববার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে পশ্চিমভাগ এলাকায় ছেলেধরা সন্দেহে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের ইছুব আলীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আব্দুল মজিদকে গণধোলাই দেওয়া হয়। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গোলাপগঞ্জ থানায় আসলে পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। যা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ব্যপক ভাবে প্রচার হয়।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, আলোচিত মামলাটি আদালত গুরুত্বের সাথে গ্রহণ করে তদন্তের জন্য পিপিআইকে নির্দেশ দিয়েছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ