ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার ১৫ জুলাই দুপুরে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এম এ রহিম'র তত্ত্বাবধানে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাওরাঞ্চল সীমার বাজার ও আনন্দবাজার এলাকায় দুইশত হতদরিদ্র
বন্যায় আক্রান্ত পরিবারের মাঝে,চাল, ডাল, পিয়াজ, তৈল, আলু পানি বিশুদ্ধ করন ট্যাবলেট সহ আট পদের নিত্য প্রয়োজনীয় পূন্য সামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি।
উপস্থিত ছিলেন, সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান,ছাত্রকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম রায়হান,ডোনার ক্লাব ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ নাঈম আরমান উদয় সহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
জৈন্তাবার্তা/ মনোয়ার




