জৈন্তাপুরে অ বৈ ধ কারেন্ট জাল ধ্বং*স
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে অ বৈ ধ কারেন্ট জাল ধ্বং*স

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৮:২২:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে  অ বৈ ধ কারেন্ট জাল ধ্বং*স

ছবি : নিজস্ব


জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ কারেন্ট জাল জব্দ শেষে ধ্বংস  করা হয়েছে।

সোমবার ( ১৫ জুলাই) দুপুরে ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৩ নং ওয়ার্ডের বিভিন্ন হাওড়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে ডুলটিরপাড়, চাতলারপার,বাওনহাওর, শেওলারটুক এলাকার প্রত্যন্ত হাওড়ে অবৈধভাবে স্হাপন করা এসব জাল জব্দ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে আরো অংশ নেয় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা যোগে আনুমানিক তিন ঘন্টাব্যাপী বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পিছ কারেন্ট জাল জব্দ করে আনা হয়।

পরে জব্দকৃত জালগুলো ৪ নং বাংলা বাজার রাংপানি কলেজ সংলগ্ন নৌঘাটে এনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, খাল, বিল ও হাওড়ে দেশীয় প্রজাতীর মাছ রক্ষার নিয়মিত অংশ হিসেবে ও মাছের পোনা,  রেণু  রক্ষা ও সুরক্ষায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং বিধিমালা ১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরী,আমদানি,বাজারজাত, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এরই ধারাবাহিকতায় মৎস্য প্রজননের মৌসুমে উপজেলার অন্যতম প্রাকৃতিক মৎস্য সম্পদ আহরণের অন্যতম এলাকা বাওন,শেওলারটুক,ডুলটিপার, চাতলারপারে এই অভিযান পরিচালিত হয় এবং তা নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ