জকিগঞ্জে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

জকিগঞ্জে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৯:১৯:৩৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ৩

ছবি : নিজস্ব


সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ৫৮ বস্তা ভারতীয় চিনি ও ডিআই পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫জুলাই) ভোরে সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের আজিজুর রহমানের ছেলে মুসলিম উদ্দিন (২২), পাটাহাইজর গ্রামের আব্দুল খালেকের ছেলে জসীম উদ্দিন (৩৮),ধর্মপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে আক্তার উদ্দিন(২৪)।

তথ্যটি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল। পুলিশ জানায়, সোমবার (১৫জুলাই) ভোরে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম এলাকায় চেকপোষ্ট বসিয়ে ভারতীয় ৫৮ বস্তা চোরাই চিনিসহ একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। উল্লেখিত বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা/মিসবাহ/মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ