কোম্পানীগঞ্জ সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ১০:৪০:০৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে 'গুলিতে নিহত' দুই বাংলাদেশির লাশ হন্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর মরদেহ হন্তান্তর করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)।

রোববার বিকালে সীমান্ত এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, 'তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। গতকালও কয়েকজন মিলে গিয়েছিলেন। দুজন নিহত হয়েছেন। সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে' বলেন ইউপি চেয়ারম্যান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ