এবার দুদকের জালে কাস্টমস কর্মকর্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

এবার দুদকের জালে কাস্টমস কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৭:৪৩:২১ পূর্বাহ্ন

এবার দুদকের জালে কাস্টমস কর্মকর্তা

ছবি: সংগৃহীত


প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের রাজস্ব কর্মকর্তা (কাস্টমস সুপার) মো. আকছির উদ্দিন মোল্যার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয় থেকে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে। 

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, কাস্টমস কর্মকর্তা মো. আকছির উদ্দিন মোল্যা ২০২৩ সালের ১৬ মে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ মোট ৮১ লাখ ৫৯ হাজার ১৬০ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু অনুসন্ধানকালে তার স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ মোট ১ কোটি ৭০ লাখ ৭৪ হাজার ৫৫৪ টাকার সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। সে হিসাবে তিনি ৮৯ লাখ ১৫ হাজার ৩৫৪ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন। 

অন্যদিকে, নথিপত্র যাচাই-বাছাইকালে ওই কাস্টমস কর্মকর্তার ২ লাখ ৬৬ হাজার টাকার ঋণ পাওয়া যায়। ঋণ ও পারিবারিক ব্যয় বাদে ১ কোটি ১৬ লাখ ১১ হাজার ৭৬৯ টাকার জ্ঞাত আয় বহিভর্ূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায় দুদকের অনুসন্ধানে। অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, বর্তমানে এনবিআর কাস্টমস বিভাগের সদস্য আলোচিত মতিউর রহমান ও কর বিভাগের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। ইতোমধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে। এ ছাড়া গত ৩০ জুন এনবিআরের কাস্টমসের বিভাগের সাবেক সহকারী কমিশনার মোখলেছুল রহমান ও তার পরিবারের ৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় চার্জশিট দিয়েছে দুদক। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ