প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় মা ম লা দায়ের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় মা ম লা দায়ের

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৭:৫৫:৪৪ পূর্বাহ্ন

প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় মা ম লা দায়ের

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে সিলেটের গোলাপগঞ্জ আমলি আদালতে মামলাটি দায়ের করেন শারীরিক নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী আবদুল মজিদের মা চানতেরা বিবি। 

আব্দুল মজিদ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বিপক গ্রামের ইউছুফ আলীর ছেলে। মামলায় দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

গত ৮ জুলাই গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ এলাকায় ছেলেধরা সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুল মজিদ গণধোলাইয়ের শিকার হন। গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। গণধোলাইর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়ে। আলোচিত মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ