বাসদের মানববন্ধনে সিলেট অঞ্চলের নদনদী পরিকল্পিত খননের দাবি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বাসদের মানববন্ধনে সিলেট অঞ্চলের নদনদী পরিকল্পিত খননের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৮:০২:৫২ পূর্বাহ্ন

বাসদের মানববন্ধনে সিলেট অঞ্চলের নদনদী পরিকল্পিত খননের দাবি

ছবি: নিজস্ব


সিলেট অঞ্চলে বন্যা সমস্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিতভাবে সব নদ-নদী খননের দাবি জানিয়েছেন বাসদ নেতৃবৃন্দ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান। 

বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বক্তব্য রাখেন স্থানীয় বাসদ সংগঠক জুয়েল আহমদ, সামছুল ইসলাম, সফিকুল ইসলাম কাজল, শ্রমিক নেতা আকলাছ আহমদ, আলী হোসেন, শাকিল আহমেদ প্রমুখ। 

বক্তারা সুরমা-কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের সকল নদনদী পরিকল্পিত ড্রেজিং করা, সিলেট নগরীর খাল-ছড়া-ড্রেন প্রশস্ত ও গভীর করা, পুকুর-দিঘি-জলাশয় দখল-ভরাট বন্ধ করা-সময়মতো খনন করা, অপরিকল্পিত নগরায়ন-উন্নয়ন বন্ধ করা, হাওরের পানির গতিপথের সকল বাধা অপসারণ-হাওর খনন করা, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাহাড়-টিলা কাটা বন্ধ করা, প্রাণ-প্রকৃতি ধ্বংসের সকল আয়োজন রুখে দঁাড়ানো, সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান। 

মানববন্ধনে বক্তারা, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই, খাতাসহ শিক্ষা উপকরণ সরকারি উদ্যোগে সরবরাহ করা, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সংস্কার করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবি জানান। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ