স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের জন্য কাজ করে-ত্রাণসামগ্রী বিতরণকালে সুব্রত পুরকায়স্থ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের জন্য কাজ করে-ত্রাণসামগ্রী বিতরণকালে সুব্রত পুরকায়স্থ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৮:১৬:৪৩ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের জন্য কাজ করে-ত্রাণসামগ্রী বিতরণকালে সুব্রত পুরকায়স্থ

ছবি: নিজস্ব


আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। সিলেটে বন্যা শুরু হওয়ার পর থেকেই বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। 

স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জুবায়ের খানের উদ্যোগে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। শুক্রবার নগরীর আরামবাগ এলাকায় এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। সুব্রত চক্রবর্তী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করছে। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট রাফিকুল ইসলাম রাফি, আব্দুল মতিন খান মিটু, সুব্রত তালুকদার, তানবীর হোসেন মোল্লা, জুনায়েদ হোসেন খান লিমন, আরাফাত হোসেন চৌধুরী আকাশ, এস এ মিজান, সাফায়াত হোসেন, সাহান ভুইয়া, তাহের হোসেন, হাবিবুর রহমান, শিমুল আহমেদ, সালমান আহমেদ, মহসিন আহমেদ, কামরুল আহমেদ, শরিফ আহমেদ, শাওন আহমেদ, কাদির আহমেদ, মো. আশরাফুল আলম শাওন, আরিফ আহমেদ, তাহমিদ আহমেদ, আব্দুল করিম, জাহিদ হাসান, জনি দাস, দুর্জয় আহমেদ সানি, সাদিন আহমেদ, রিদয় আহমেদ, শাকিল খান, গোবিন্দ চন্দ, তাসরিকুল ইসলাম লামি, শাহরিয়ার ইসলাম, মো আল আমিন, নীল দাস, আতাউর রহমান প্রমুখ। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ