কোম্পানীগঞ্জ ও বাহুবলে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ১, আ হ ত ৪
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ ও বাহুবলে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ১, আ হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ ও বাহুবলে সড়ক দু*র্ঘটনায় নি হ ত ১, আ হ ত ৪

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ ও হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং ৪ জন আহত হয়েছেন। সোমবার ও রোববার এ দুটি দুর্ঘটনা ঘটে।
আমাদের বাহুবল প্রতিনিধি জানান, বাহুবলে স্কুল থেকে বাড়ি ফেরা হল না স্কুলছাত্র সিজান মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের। ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬১) একটি যাত্রীবাহী বাস তাকে চাপ দিলে ঘটনাস্থলেই তার দেহ থেতলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তিতারকেনা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধের ফলে উভয় পাশের্ব শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত স্কুলছাত্র মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে। সে স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিজান বাইসাইকেল নিয়ে মহাসড়কের তিতারকোনা পয়েন্টে আসা মাত্রই বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী ইউনিক পরিবহন উল্টো দিক থেকে এসে তাকে চাপ দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করেন।
এদিকে আমাদের কোম্পানীগঞ্জ প্রতিনিধি জানান, কোম্পানীগঞ্জ মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যান যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটমুখী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যান খাগাইল স্থানে পেঁৗছালে যাত্রীবাহী সিলেট থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী সিএনজি ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে। পরে সিএনজি যাত্রী ও বিজিবি এক সদস্য সহ আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক মিলন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যান সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে খাগাইল স্হানে একটি গাড়িকে ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে ভোলাগঞ্জে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আহত হয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগঁাও গ্রামের আবুল কাশেমের মেয়ে কেয়া আক্তার সিপা, কোম্পানীগঞ্জ গ্রামের মৃত ছোয়াব আলী মাস্টারের ছেলে আবুল লেইছ, সিএনজি চালক কঁাঠালবাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন ও বিজিবির সদস্য মাহমুদুল হক। তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ