ছবি: সংগৃহীত
সিলেট নগরীর ২০ নম্বর ওয়ার্ড এলাকায় ড্রেনের কাজ করতে গিয়ে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় টিলাগড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিলাগড় জামে মসজিদের সামনে সিলেট সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করছিলেন এক শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জৈন্তা বার্তা / টিটু




