ছবি : নিজস্ব
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিহির কান্তি রায়কে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। সোমবার দুপুর ২টায় উপজেলার ডাকবাংলার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সুত্রে জানা যায়, গত ১৩ জুন রাতে মিহির রায়সহ তারা চার ভাই মিলে দেশীয় অস্রশস্র নিয়ে হিন্দুধর্মের পুরোহিত বিকাশ রঞ্জন চক্রবর্তীর বাড়িতে হামলা করে ব্যাপক মারধর করেন। পরে আশপাশের লোকজন এসে বিকাশ রঞ্জন চক্রবর্তীকে উদ্ধার করার চেষ্টা করেন। এসময় মিহির কান্তি রায় ও তাঁর ভাইদের হামলায় প্রদীপ দাস নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শাল্লা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন বাম হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে যায়। পরে শাল্লা থানায় অভিযোগ করেন। পরে তদন্ত সাপেক্ষে শাল্লা থানায় মামলাটি রজু করা হয়।
তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, হিন্দু ধর্মের পুরোহিত বিকাশ রঞ্জন চক্রবর্তীরসহ আরো কয়েকজনের উপর রাতে হামলার ঘটনায় হবিবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিহির কান্তি রায়কে গ্রেফতার করা হয়েছে এবং আসামীকে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা / জারা




