ছবি : নিজস্ব
সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার সংলগ্ন বাস স্ট্যান্ড এর যাত্রী ছাউনি দখল করে গড়ে উঠা দোকান উচ্ছেদের মাধ্যমে যাত্রী ছাউনি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে যাত্রীছাউনি দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার এএসআই সাদ্দাম হোসেন ও স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, জাফলং বাজার বাস স্ট্যান্ডে জনসাধারণ ও যাত্রীদের জন্য তৈরি করে দেয়া ছাউনি দখল করে দোকান নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছিল একটি মহল,এটা ঠিক হয়নি,আমরা আজ তাদের দখলথেকে যাত্রী ছাউনিটিকে মুক্ত করে দিলাম ৷
তিনি বলেন উপজেলা প্রশাসনের উদ্যোগে ও থানা পুলিশের সহায়তায় জনগণ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেল এবংআজ থেকে জাফলং যাত্রী ছাউনিকে অপদখল মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল।
তিনি আরও জানান জনকল্যাণে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনির আধুনিকায়ন করা হবে।
অভিযান শেষে জাফলং বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গার জলাবদ্ধতা নিরসনে ও জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার নিমিত্তে সরেজমিন পরিদর্শন করে ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম।
জৈন্তাবার্তা / জারা




