ছবি : নিজস্ব
শীতল পাটির বালাগঞ্জ উপজেলার ১নং পূর্ব পৈইলনপুর ইউনিয়নের ২ শতাধিক বন্যাকবলিত মানুষের মধ্যে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে অসহায় পানিবন্ধি পরিবারের মধ্যে সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি চাল বিতরণ করেন।
সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি সোমবার বিকালে ১ নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামে অসহায় বন্যার্ত পরিবারে মাঝে দুর্গম এলাকায় নৌকা যুগে বাড়ি বাড়ি গিয়ে এসব চাল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান ৮নং ওয়ার্ডে ইউ/পি সদস্য জাহাংগির আলম,পুর্ব পৈলনপুর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান বর্তমান ইউপি সদস্য সিলেট জেলা যুবলীগ নেতা আছাদ আহমদ মহিলা মেম্বার পুতুল রানী সুত্রধর আওয়ামীলীগ নেতা সামছুল হক আনসার মিয়া মুক্তার আলী ছাবির মিয়া সহ এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,
চাল বিতরন শেষে জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি বলেন, সিলেট ৩-আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সুখে দুঃখে বালাগঞ্জের মানুষের পাশে আছেন ভবিষ্যতেও পাশে থাকবেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি নিরলস ভাবে অসহায় বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, শত ব্যস্ততার মধ্যেও তিনি পূর্ব পৈলনপুর ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মধ্যে চাল বিতরণের জন্য আমাকে পাঠিয়েছেন,সুষমা সুলতানা রুহি আরো বলেন আপনাদের পরোক্ষ বুটের মাধ্যমে জন প্রতিনিধি নির্বাচিত করেছেন, আমি আজ তাদের ভোটেই জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি, আমার সাধ্যমত ওসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথের মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
জৈন্তাবার্তা / জারা




