ছবি: নিজস্ব
কোটা আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে সিলেট নগরীতে পৃথক মিছিল-সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ করে সিলেট জেলা ছাত্রলীগ।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগর সভাপতি নাজমুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। সমাবেশে জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
একই দিন বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ করে সিলেট মহানগর ছাত্রলীগ। সমাবেশ শেষে ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ। সমাবেশে নগরীর প্রতিটি ওয়ার্ডের ছাত্রলীগনেতাসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা / টিটু




