জৈন্তাপুরে বিপুল পরিমাণ ই*য়াবা ও গাঁ জা সহ আ ট ক ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ই*য়াবা ও গাঁ জা সহ আ ট ক ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ১২:১৬:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ই*য়াবা ও গাঁ জা সহ আ ট ক ২

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। 

আটককৃত আসামিরা হলেন, নজির আহমেদ (৪৮), সে হরিপুর এলাকার মৃত দলাই মিয়ার পুত্র। অপর আসামি কামাল উদ্দিন (৩৫), সে একই এলাকার চান্দঘাট গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ই জুলাই) সন্ধ্যা ৭:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হরিপুর গ্রামের ভুট্টো মিয়ার মার্কেট সংলগ্ন স্হানে অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক নাইমুল হাসান রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামিদের আটকপূর্বক দেহ  তল্লাশি চালিয়ে ২৫০ পিছ ইয়াবা ও ৪৯৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা অপর এক আসামি পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)। তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামি করে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সানের ধারা ৩৬(১) এর ১০  (ক) /৪১ এ মামলা রুজু করা হয়েছে। আটককৃত দুই আসামিকে বুধবার পুলিশ পাহারায় বিজ্ঞআদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ