ছবি: নিজস্ব
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশনায় গোয়াইনঘাটের দিনমজুর রিস্কা চালক অমূল্য ভৌমিক কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুই বান সরকারি ডেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
অমূল্য ভৌমিক গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের বাসিন্দা।পেশায় তিনি একজন রিক্সা চালক ও দিনমজুর।
মঙ্গলবার ১৬ জুলাই বেলা ২ টায় নন্দিরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে সিলেট জেলা প্রশাসকের নির্দেশনায় ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের মাধ্যমে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থের তত্ত্বাবধানে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক হস্তান্তর করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
এ সময় উপস্থিত ছিলেন,তোয়াকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মর্তুজ আলী মেম্বার।
উল্লেখ্য গত রোববার ১৪ জুলাই দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ করে অমূল্য ভৌমিকের অসহায়ত্ব তুলে ধরে ও জরাজীর্ণ ঘরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।তারই ধারাবাহিকতায় আজকে দুইবান সরকারি ঢেউটিন ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জৈন্তা বার্তা / টিটু




