জগন্নাথপুরে শিশুদের বাড়ছে নানা রোগ,চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে শিশুদের বাড়ছে নানা রোগ,চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০১:৩৯:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিশুদের বাড়ছে নানা রোগ,চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানি নামতে শুরু করলেও বন্যাকবলিতদের মধ্যে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু।

শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি। ঠাণ্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালে ভর্তি হয়েছেন অনেক শিশু। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে রোগী বাড়ছে। এসব রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হোসেন আলী পাইলগাও গ্রাম থেকে আসারোগীর অভিভাবক বলেন,আমার দেড় বছরের ছেলের কয়েক দিন ধরে ডায়রিয়া হয়েছে । দুই দিন আগে হাসপাতালে ভর্তি করিয়েছি এখনও হাসপাতালে ভর্তি আছি, আগামী বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। 

মঙ্গলবার (১৬ জুলাই) সরেজমিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ঘুরে দেখা গেছে, হাসপাতালে কয়েক গুণ বেশি রোগী ভর্তি আছেন। চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

রোগীর স্বজনরা জানান, বন্যা পানি নামছে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে বিভিন্ন রোগ। অনেক মা-বাবা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে এসেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা বলেন, এই এলাকায় শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এখন সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন রোগীরা।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে