জৈন্তাপুরে চিনি ভর্তি কার সহ আ ট ক ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জৈন্তাপুরে চিনি ভর্তি কার সহ আ ট ক ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৩:০২:০৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চিনি ভর্তি কার সহ আ ট ক ৩

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে চিনি ভর্তি একটি প্রাইভেট কার সহ তিনজনকে আটক করেছে পুলিশ।  আটক হওয়া ব্যাক্তিরা হলেন, উপজেলার পশ্চিম গৌরিশঙ্কর গ্রামের মানিক মিয়ার ছেলে রহিম আহমেদ (২৮), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে আলি হোসেন (২৭) ও জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা গ্রামের মৃত আবদুল মালেকের পুত্র রহমত আলি (২৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ই জুলাই) সকাল ৭:২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত লক্ষিপ্রসাদ গ্রামের ফেরিঘাট ব্রীজের দক্ষিণে তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একটি সাদা রংয়ের টয়োটা কার ( রেজি নং - ঢাকা মেট্রো - খ- ১১- ৭৮০১) আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় কারের ভিতর থেকে ভারত থেকে চোরাইপথে আনা ১৭ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকার মত। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) । তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর 25B(1)(b)/25.D ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে পুলিশ পাহারায় তিন আসামিকে বিজ্ঞআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ