সালুটিকর বাজারে মৌসুমী ফল কাঁঠালের নেই ক্রেতা হতাশ ব্যবসায়ীরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সালুটিকর বাজারে মৌসুমী ফল কাঁঠালের নেই ক্রেতা হতাশ ব্যবসায়ীরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৪:৫১:০৯ পূর্বাহ্ন

সালুটিকর বাজারে মৌসুমী ফল কাঁঠালের নেই ক্রেতা হতাশ ব্যবসায়ীরা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উল্লেখযোগ্য যে কয়টি মৌসুমী ফলের স্হানীয় বাজার রয়েছে তার মধ্যে উন্যতম একটি শতবর্ষী বাজার হচ্ছে সালুটিকর বাজার।যে বাজারটিতে মৌসুমের সময় মৌসুমি ফল ফলাদিতে ভরপুর থাকে।পাশাপাশি গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ ও সদর তিন উপজেলার মোহনা স্হলে বাজারটির অবস্থান হওয়ায় সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার স্থানীয় ক্রেতাদের থাকে উপচে পড়া ভীড়। বাজারটি জেলা সদরের কাছাকাছি হওয়ায় এবং দুই উপজেলার মানুষের যাতায়াত এই বাজার দিয়ে থাকায় বাজার বার ছাড়াও ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীতে বাজার সব সময় ভরপুর হয়ে থাকে।

গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে সাপ্তাহিক হাট বসে শনি ও মঙ্গলবার। সপ্তাহের বাজার করে বাড়িতে নিয়ে যায় ক্রেতারা। এ উপলক্ষে আগের দিনই বাজারে মৌসুমি ফল মজুত করেন ব্যাপারীরা। কিন্তু গত কয়েক সপ্তাহে হাটে প্রচুর কাঁঠাল থাকলেও ক্রেতা না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। এই বাজারে দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন।গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়,সকাল থেকেই সারি সারি করে কাঁঠাল সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।ক্রেতা কম থাকায় অলস সময় পার করছেন তারা।মাঝে মধ্যে যে দুই একজন ক্রেতা আসেন দর কষাঘষিতে সীমাবদ্ধ রয়ে যায়।

বাজারে কাঁঠালের চাহিদা সম্পর্কে স্থানীয় কাঁঠাল ব্যবসায়ী মনছব আলী বলেন, বাজারে তো মানুষই নাই, কাঁঠাল বেচবো কার কাছে। দুই একজন আসলে ৫০০ টাকার কাঁঠাল ৪০০ টাকা দাম চাইলেও ক্রেতার মন তোলা যায় না,নাক আকাশে তুলে।এমন ভাব পালাই দিলে মরে দে।সিলেট আড়ৎ থেকে কাঁঠাল আনতে গেলে হিসাব করে প্রতিটা কাঁঠালে বিশ থেকে ত্রিশ টাকা খরচ পড়ে।সেই হিসাব অনুযায়ী আমরা কেনা দাম ও খরচসহ নূন্যতম লাভে বিক্রি করতে পারছি না।

এর কারণ সম্পর্কে তিনি বলেন, তিনবারের বন্যায় ঘর বন্দি মানুষের কাজ না থাকায় তাদের কাছে টাকা পয়সা নাই।এ জন্যই আমাদের কাঁঠালের বিক্রি তেমন নাই।

কাঁঠালের ব্যাপারী মো.সুলতান মিয়া (৫৫) বলেন, স্থানীয় আড়তদার থেকে ৬ হাজার টাকা দিয়ে ৫০টি কাঁঠাল কিনে সকালে থেকে বসে আছি, বিকেল ৪টা পর্যন্ত মাত্র ১৫টি কাঁঠাল বিক্রি করেছি, তা-ও কেনা দামে।কোন কোন ক্রেতা আবার দরদাম ঠিক করে কাঁঠাল কেটে দেখে পছন্দ না হলে রেখে যাচ্ছে।তিনি বলেন,বর্তমান সময়ে একান্ত প্রয়োজন ছাড়া কেউ কাঁঠাল কিনছে না।কোন কোন ক্রেতা মন বোঝানোর দাম দর করে।যদি একেবারে কমে পাওয়া যায়।তাই অনেক সময় আমরা বিক্রির স্বার্থে মূলধন ফিরিয়ে আনতে কম দামে বিক্রি করে থাকি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ