কলেজ শিক্ষক কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির মতবিনিময় সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

কলেজ শিক্ষক কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৮:৪৮:৩৩ পূর্বাহ্ন

কলেজ শিক্ষক কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটি সিলেট বিভাগের আয়োজনে বিভাগীয় মতবিনিময় সভা বুধবার (১৭জুলাই) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গোপিকা রঞ্জন দাশ কাজল।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার আত্ম-মর্যাদা সম্পন্ন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার গুরুত্ব বিবেচনায় শিক্ষার জাতীয়করনের উদ্যোগ গ্রহণ করে। প্রথমে একসাথে প্রায় ২৭০০০ রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপ দেন। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে দেশের সব উপজেলায় একটি করে কলেজ ও একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ৮ আগষ্ট ৩৩০টি কলেজ সরকারি করনের গেজেট প্রকাশিত হয়। জারি করা হয় "সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮”। আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘ সূত্রিতার পর ২০২২ সালে এসে সদ্য সরকারিকৃত কলেজ সমূহে শিক্ষক কর্মচারিদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে প্রায় সবকটি কলেজের শিক্ষক-কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। নিয়োগ পেয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারির মর্যাদা পেয়ে খুশি হন এই কলেজ সমূহের শিক্ষক-কর্মচারিগণ। কিছুদিন পর যখন বেতন ভাতাদি তুলতে যান তখনই তারা বুঝতে পারেন এই সরকারিকরণ তাদের জন্য কতটা কষ্টের, কতটা বঞ্চনার, কতটা সম্মান হানির। কারণ "সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮" তে এমন কতগুলো বিধি-বিধান রাখা হয়েছে যার কারণে এমন সমস্যা দেখা দেয়।

বক্তারা আরো বলেন, সদ্য সরকারিকৃত কলেজসমূহের প্রভাষকরা বেসরকারি আমলে ১০,১৫ এমনকি ২০ বছরেরও বেশী সময় চাকরি করার পর বিদ্যমান এমপিও নীতিমালার অনুপাত প্রথার কারণে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না পেয়ে একটি উচ্চতর গ্রেড অর্জন করেন। ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডে বেতন ভাতা প্রাপ্ত হন। কিন্তু সরকারি বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে "সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮"এর ধারা-১ অনুযায়ী আবার আমাদের অর্থাৎ এই সব প্রভাষকদের বেতন ভাতা ৯ম গ্রেডে নির্ধারন করা হয়। একইভাবে 'সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮" এর ধারা-৯ অনুযায়ী এই সকল কলেজের শরীর চর্চা শক্ষক, প্রদর্শক, লাইব্রেরিয়ান, সহকারি-লাইব্রেরিয়ানদেরও যথাক্রমে ৯ম থেকে ১০ম এবং ১০ম থেকে ১৪তম, কর্মচারীদের নিম্ন গ্রেডে সরকারি বেতন নির্ধারন করে দেয়া হয়েছে। এক্ষেত্রে একেকজন শিক্ষক-কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ১২০০০- ১৫০০০ টাকা কমে গেছে। সদ্য সরকারিকৃত কলেজের ৩য় ও ৪র্থ শ্রেনির কর্মচারীরা চাকরি জীবনে অর্জিত একটি উচ্চতর গ্রেড হারিয়ে পদের প্রারম্ভিক গ্রেড এবং ধাপে বেতন ভাতাদি পেয়ে একই রকম কষ্ট ও বঞ্চনার শিকার হয়েছেন। যার ফলে শিক্ষক কর্মচারীরা ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এহেন পরিস্থিতিতে সদ্য সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষক কর্মচারীদের  বেতন গ্রেড অবনমনকৃত শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলে এমপিও সীটে প্রাপ্ত বেতন গ্রেড বহাল রেখে সরকারি আমলের বেতন নির্ধারন এবং বেসরকারি আমলের চাকরিকালকে কার্যকর চাকরিকাল গণনা করে যোগ্য সকল প্রভাষককে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করতে হবে। এসময় নীতিমালা তৈরী করে শিক্ষক কর্মচারীদের পদোন্নতিরও দাবি জানানো হয়। একই সাথে সভায় বক্তারা সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮" দ্রুত সংশোধন ও বাস্তবায়নের আহ্বান জানান।

বিভাগীয় প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম ও পলাশ রঞ্জন দাসের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রতিনিধি ইকবাল হোসেন খান, মোঃ ফারুক আহমদ, সিলেট জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন বাবর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফখর উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ আফজাল মিয়া। সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয়  সরকারিকৃত ২৯টি কলেজের গ্রেড অবনমনকৃত শিক্ষক ও কর্মচারীবৃন্দ। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ