ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক হয়েছেন। আটককৃত যুবক দক্ষিণ সুরমার দাউদপুর এলাকার বাবুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৭)।
মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১২৫ পিস ইয়াবাসহ ঐ যুবক আটক হন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকৃত যুবককে তল্লাশীকালে তার প্যান্টের পকেটে ইয়াবা মিলেছে। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




