যুক্তরাজ্যে উসমানীনগরের লুৎফুর রহমানের কৃতিত্ব
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

যুক্তরাজ্যে উসমানীনগরের লুৎফুর রহমানের কৃতিত্ব

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১২:০২:৩৫ অপরাহ্ন

যুক্তরাজ্যে উসমানীনগরের লুৎফুর রহমানের কৃতিত্ব

ছবি : নিজস্ব


সিলেট জেলার ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান মাওলানা লুৎফুর রহমান জুনাইদ লন্ডনের University for the Creative Arts Uca London থেকে (MBM) Global Master of Business and management এর উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

গত ১১জুলাই তিনি এ ডিগ্রী অর্জন করেন। লুৎফুর রহমান জুনাইদ ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর ইসলামপুর গ্রামের মরহুম আব্দুস সুবহান বিন মুন্সি জাফর এর ছেলে। তিনি গত ২০২২ সালে লন্ডনের University for the Creative Arts লন্ডনে Global Master of Business and management বিভাগে পড়াশোনার জন্য লন্ডনে যান।

এছাড়া ও তিনি ২০০৫ সালে কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।তিনি দেশে থাকাকালীন সময় খেলাফত মজলিস এর  ওসমানীনগর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বর্তমানে লন্ডন মহানগর শাখায় দায়িত্ব পালন করছেন।তিনি ২০০৬ সাল থেকে অদ্যবদি সিলেটের সুপরিচিত ক্বওমী মাদরাসা জামেয়া মদীনাতুল উলুম মহিলা টাইটেল মাদরাসা বড় হাজীপুর ওসমানীনগর সিলেট এর নির্বাহি মুহতামিম এর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

লন্ডন থেকে মুঠো ফোনে মাওঃ লুৎফুর রহমান জুনাইদ জানান গত ১১ জুলাই আমি গ্রাজুয়েশন অর্জন করেছি আমার এই অর্জন আমার দেশের। আমার রেজাল্ট নিয়ে আমি গর্ববোধ করি এবং এই অনুভূতি আমার কষ্টের সবকিছু লাঘব করে দিয়েছে। আর মনে হয়েছে আমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ এত দূর এসেছি আমার আত্বীয়-স্বজনের দোয়ায়। আমি আমার দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমার অর্জন আর সাফল্য ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারি এবং দেশের নাম উজ্জল করতে পারি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ